কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (‎১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিড়িমদিয়া এলাকার নীলগ্রাম বিলে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী এ অভিযান চালানো হয়। ‎অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। অভিযানকালে নীলগ্রাম বিল থেকে মাছের প্রজনন ও বংশবিস্তার ধ্বংসকারী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। ‎পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল হিড়িমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ‎অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনসহ পুলিশের একটি সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ‎সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষা এবং জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর