ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আইন, ব্যবসা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং স্বাস্থ্য নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ধরমপুর ইউপির বিলশুকা ৮ নং ওয়ার্ডে ৫০ জন সেবাগ্রহীতা নিয়ে উপজেলা তথ্যসেবা অফিস এ বৈঠকের আয়োজন করে।
উক্ত উঠান বৈঠকটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ তানিয়া খন্দকার এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান সহ তথ্যকেন্দ্রের সকল স্টাফ এবং সম্মানিত সুধীজন।
