কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: মেহেদী রুমী

কুমারখালী প্রতিনিধি ॥  নির্বাচনের সময় নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে কুষ্টিয়া ৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন,বিএনপি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ  আস্থা ও বিশ্বাস কথাটি সংযোজন করেছিলেন। তিনি আরো বলেছেন, বিজয় আমাদের প্রান্তে, ইনশাআল্লাহ।

কোনো চক্রান্তের ফাঁদে পা দেবেন না। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) কুমারখালীর চাপড়া ও পান্টি ইউনিয়নে গণসংযোগ শেষে রাতে শিলাইদহ ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু, নওয়াব আলী, এডভোকেট শাতিল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর