কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় ডিসপ্লে ও মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ৪৭ বিজিবির অধীন প্রাগপুর বিওপির একটি টহল দল প্রাগপুর বাজারে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০টি স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে কাজীপুর বিওপির টহল দল কাজীপুর রিফিউজিপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৮ হাজার টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর