কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া মসজিদপাড়া গ্ৰামে মোছাঃ সবুরা খাতুন(৪৫) এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

কুমারখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কুমারখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
কুমারখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিহত মোছাঃ সবুরা খাতুন পুটিয়া মসজিদপাড়া গ্ৰামের একলাস হোসেনের স্ত্রী।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, জটিল রোগে ভুগছিলেন যার কারণে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি গৃহবধূর পরিবারের।

নিহতের পরিবারের দাবি, গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে, ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে। এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, একলাস হোসেনের একাধিক স্ত্রী আছে। সে তার স্ত্রী কে নির্যাতন করতো। মৃত্যুটি রহস্যজনক।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোহসীন হোসাইন জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহ জনক হাওয়ায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর