কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই: ইনু

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা সরকারের উৎখাতের হুংকার ছাড়ছে এবং অস্বাভাবিক সরকারের পক্ষে উকালতি করছে। বিএনপির নেতারা গণতন্ত্র নির্বাচন নিয়ে আন্দোলন বা হইচই করছেন কিন্তু তাহারও গণতন্ত্রের ফেরেস্তা নন। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। মানুষ পুড়িয়ে হত্যা, জঙ্গী তান্ডব, হত্যা খুনের ভয়ংকর জল্লাদদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই: ইনু

বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই: ইনু
বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই: ইনু

১৩ সেপ্টেম্বর, বুধবার কুষ্টিয়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে জাসদের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, বাংলাদেশ পুলিশের অত্যাচারে রক্তাক্ত জনপদ নয় বরং ফসলের জনপদ দেশ হিসেবে বিশ্বে প্রসংশিত হচ্ছে। কোন রক্ত নয় দেশে ফসল দেখছেন জনগণ। বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই।

তিনি বলেন, ভারত ও চীন নির্বাচন নিয়ে কোন কথা বলেননি। ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পশ্চিমাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে মন্তব্য করছেন, তবে গণতন্ত্রের সাথে এর কোন সম্পর্ক নেই।

Glive24.com Logo 252x68 px White বিএনপির গলাবাজীর কাছে বাস্তবে কোন মিল নেই: ইনু

তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছন। এখানে তো কোন রক্তপাত ঘটেনি। বিএনপি ক্ষমতাহীন অবস্থায় বহু মানুষকে খুন, জঙ্গী সন্ত্রাসীদের মাধ্যমে রক্তপাতের মত ঘটনা ঘটিয়েছেন। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি বলে তিনি উল্লেখ করেন।

এ সময় জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর