কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী থানামোড়ে আজাদ বস্ত্র বিতানে চুরির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী থানামোড়স্থ মতিসুপার মার্কেটের আজাদ বস্ত্র বিতানে নগদ টাকা ও বস্ত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে লোহা জাতীয় বস্তু দিয়ে দোকানের সাটারিং ফাঁকা করে এ চুরির ঘটনা ঘটে।

কুমারখালী থানামোড়ে আজাদ বস্ত্র বিতানে চুরির অভিযোগ

কুমারখালী থানামোড়ে আজাদ বস্ত্র বিতানে চুরির অভিযোগ
কুমারখালী থানামোড়ে আজাদ বস্ত্র বিতানে চুরির অভিযোগ

মঙ্গলবার (৩ অক্টোরব) সকালে সরেজমিন গেলে স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪০) জানান, সোমবার সপ্তাহিক ছুটির কারনে দোকান বন্ধ ছিল। মঙ্গলবার সকালে এসে তিনি দেখেন দোকানের সাটারিং ফাঁকা। এরপর তালা খোলে ভিতরে ঢুকে তিনি দেখেন ক্যাশবাক্সের টাকা আর কিছু থ্রি – পিচ ও বেডশীড নেই।

তাঁর ভাষ্য, রাতের আধাঁরে কে বা কাহারা লোহার বস্তু দিয়ে সাটারিং ফাঁকা করে দোকানের ভিতরে ঢুকে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লক্ষ ৮০ হাজার টাকাসহ বেশ কিছু বেডশীড ও থ্রি পিচ চুরি করে নিয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালী থানামোড়ে আজাদ বস্ত্র বিতানে চুরির অভিযোগ

কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. গোলাম মওলা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর