কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

নিজ সংবাদ ॥ ডাক্তার দেখানো হলো না চাইনা রানী বিশ্বাসের। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর আগেই ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চাইনা রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ায়। বিদ্যুৎ কুমার বিশ্বাস বিশ্বাস জানান, স্ত্রী চাইনা রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি সকালে মটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে রওনা হন। শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে জমি জটিলতায় ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ হয়নি। ফলে অন্যদের মত বাধ্য হয়ে উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুৎ কুমার বিশ্বাস।

এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনেই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর