কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ডোবা থেকে বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা জামালপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোঃ জিহাদ (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ ভেসে ওঠে। নিহত জিহাদ জেলার বাহাদুরপুর ইসলামপুর কারিগর পাড়ার বাসিন্দা মোঃ হাসান মেকারের ছেলে। ‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জিহাদ তীব্র মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী হওয়ায় অবাধ্য আচরণের কারণে পরিবারের লোকজন তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতেন।

শিকল খুলে দিলেই সে যেকোনো দিকে এলোপাথাড়ি ছুটে চলে যেত। গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে জিহাদকে শিকলবন্দী অবস্থায় দেখে তার চাচা শিশুটির মাকে শিকল খুলে দেওয়ার অনুরোধ করেন। চাচার কথামতো মা পায়ের শিকল খুলে দিলে জিহাদ খালি গায়ে উন্মাদের মতো বাড়ির এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে সে হঠাৎ পরিবারের সবার চোখের আড়াল হয়ে যায়। এরপর চারপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও নানা প্রচার-প্রচারণাও চালানো হয়। ‎

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে তার বাবা হাসান মেকারকে খবর দেন। বাবা এসে লাশটি তার নিখোঁজ সন্তান জিহাদের বলে শনাক্ত করেন। পরিবারের প্রাথমিক ধারণা, শিকলমুক্ত হওয়ার পর অসাবধানতাবশত সে সোজা গিয়ে ডোবার পানিতে পড়ে যায় এবং ডুবে মারা যায়।খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাকপ্রতিবন্ধী এই শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর