বিশেষ প্রতিনিধি ॥ নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে দিন রাত পরিশ্রম করে চলেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া” উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার।
শত ব্যস্ততার মধ্যে থেকেও বৃক্ষ রোপণ করে নিজ হাতে তার পরিচর্যা করেন তিনি। কুষ্টিয়াকে একটি আধুনিক জেলা গড়তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান বিএনপির এই নেতা। জেলার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয়ে যেতে দেখা গিয়েছে। কুষ্টিয়ার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন সম্প্রসারণ এই লক্ষ্যকে সামনে রেখে তিনি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালনায় তার সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নিয়মিত গাছের পরিচর্যার অংশ হিসেবে গতকাল রবিবার (১৪ জুন) শহরের ত্রিমোহনী এলাকায় পরিস্কার কাজে তাকে দেখা যায়।
তিনি তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন ত্রিমোহিনী এলাকায় ইখঞঈ ফ্যাক্টরীর সামনে নার্সারির গাছ গুলো ওংষধহফ অল্প কিছুদিনের মধ্যেই প্রতিস্থাপন করা হবে। এদিকে স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে ধীরে ধীরে কুষ্টিয়া শহরে পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশ গড়ে উঠছে। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকলে নগরীর পরিবেশ আরও উন্নত হবে। এক বার্তায় জাকির হোসেন সরকার জানান, “ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া” উদ্যোগটি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং শহরকে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে চান। তবে পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরী গড়তে সকলকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।









