সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কুষ্টিয়ার ফরিদা ইয়াসমিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কুষ্টিয়ার ফরিদা ইয়াসমিন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সংরক্ষিত নারী আসনে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় গুরুত্বের সাথে উঠে এসেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার এক কৃতি সন্তান রাজপথের অগ্নিকন্যা পরিচিত নাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জনাবা ফরিদা ইয়াসমিন।

তিনি  বিএনপির কেন্দ্রীয় নেএী হিসেবে দীর্ঘদিন ধরে দলে সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় সূত্র জানায় তিনি ঢাকা মহানগর ও কুষ্টিয়া জেলায় তৃণমূল পর্যায়ে বিএনপির দলীয়  রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা ও অংশগ্রহণ এবং সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার অবদানই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ  ১৭ বছর অপশাসনের বিরুদ্ধে কঠিন রাজনৈতিক সময়, যখন কুষ্টিয়া জেলায় একের পর এক অসংখ্য মিথ্যা বানোয়াট মামলায়  প্রায় শীর্ষ নেতাকর্মী কারাবন্দি ছিলেন—সেই সময়ে তিনি কেন্দ্রীয় নির্দেশনায় কুষ্টিয়া জেলার সকল স্তরের নেতাকর্মীদের বটবৃক্ষের মতো আগলে রেখে সাহস দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে  গেছেন,করেছেন শেখ হাসিনা প্রশাসনের রক্তচোখ উপেক্ষা কর।

  কেন্দ্রীয় ঘোষিত সকল দলীয় কার্যক্রম সচল রাখা,এবং কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল অত্যন্ত কৌশলী ও গুরুত্বপূর্ণ।  বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি আজ একজন পরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি শিক্ষাগত দিক থেকেও কর্ম জীবনে নিজেকে একজন ঢাকা শেরেবাংলা স্কুল এন্ড কলেজের শিক্ষিকা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য, সহজপ্রাপ্য ও সমাধানমুখী নেএী হিসেবে পরিচিত। হাসিমুখে সবার কথা শোনা এবং সমস্যা সমাধানে এগিয়ে আসার কারণে তিনি হয়ে উঠেছেন অনেকের আশ্রয়স্থল। দলীয় নেতাকর্মীদের মতে, কুষ্টিয়ায় বিএনপির কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে এবং শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠায়  ফরিদা ইয়াসমিনের কোন বিকল্প নেই।     বৃহওর কুষ্টিয়া বাসী আশা করে  চূড়ান্ত মনোনয়ন ফরিদা ইয়াসমিন-ই পাবে।সারা বাংলাদেশে আলোচনায় থাকা  বিএনপি দলের প্রার্থীদের মধ্যে সংরক্ষিত নারী আসনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।