খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই জুলাই ২০২৩, ৬:১০ এএম

যুব মহিলা লীগ আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন, দেশের হাজার হাজার শিক্ষিত নারীরা বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিত এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অনুপ্রাণিত হয়ে যুব মহিলা লীগের রাজনীতি করে আসছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে মেয়েদের সর্বক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করেছেন এছাড়া মেয়েদের কল্যাণ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
৩০ লক্ষ শহীদের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি সহ নয় মাস মুক্তিযুদ্ধের পর আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু এখনো অনেক জায়গায় ওই পাকিস্তানের রাজাকারদের দোসর রয়ে গেছে, তারা একটু সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করে গড়ে তোলার চেষ্টা করে, তাই আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা জানেন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে তাই আপনাদের মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন। তাই সকল ভেদাভেদ মনোমালিন্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

কুষ্টিয়ায় যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি আজগর আলী।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের আহবায়ক এম শম্পা মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মেহরিন আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিলা রানী বসু শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহানাজ পারভীন বনি সহ অন্যন্যরা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

মন্তব্য