কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিজের ট্র্যাপেই পড়তে হবে এমন ভুল করা যাবে না : ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে শুদ্ধাচারের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ মে) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালা শুরু হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং এপিএ বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস। সঞ্চালনায় ছিলেন শাখা কর্মকর্তা মোঃ মশিউর রহমান। কর্মশালার উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্মার্ট কারিগর হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে। টেকনোলজির সহায়তা নিয়ে সময়মতো এবং সততা ও দক্ষতার সাথে কাজ করে শুদ্ধতার দিকে কর্মকর্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নিজের ট্র্যাপে নিজেই পড়তে হবে এমন ভুল করা থেকে সতর্ক থাকতে ভাইস চ্যান্সেলর কর্মকর্তাদের পরামর্শ দেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর