কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধার নিয়ে নারী দোকানির টাকা দিচ্ছেন না ইবি বৈষম্যবিরোধী নেতা

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী দোকানি থেকে টাকা ধার নিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী দোকানির নাম ববিতা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ আনাস হলের সামনে লিচুবাগান এলাকায় একটি ছোট চায়ের দোকান করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস ঈদের পর এক সপ্তাহের জন্য তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন।

তবে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে আজ দেব, কাল দেব বলে সময়ক্ষেপণ করেন। শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে বাঁধন বিশ্বাস ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই দিন রাত ১১টা পর্যন্ত তাকে জিয়া মোড়ে বসিয়ে রাখার পরও টাকা পরিশোধ করেননি। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগও করেননি। এ বিষয়ে চা দোকানি ববিতা বলেন, আমি গরিব মানুষ। টাকা না পেলে দোকান চালাব কীভাবে? আমার স্বামী বেঁচে থাকলে হয়তো আমাকে এভাবে কষ্ট করতে হতো না। আমার দোকানে ৫ হাজার টাকার মালও থাকে না। অভিযোগের বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর