খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩, ১:৩২ এএম

কুষ্টিয়া সদর থানায় ধর্ষণ মামলার আসামী রেহেদুল প্রামানিক (২২)কে বরিশাল বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। রেহেদুল প্রামানিক কুষ্টিয়া সদর থানার শিমুলিয়া গ্রামের মোঃ ইজাহার প্রামানিকের ছেলে।

র্যাব সূত্র জানায়, র্যাব-৮, বরিশাল ও র্যা ব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের যৌথ অভিযানে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১২:৪০ ঘটিকার সময় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন কামারখালী বাজার এলাকা হতে’’ কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-২১, তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২২, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সাল (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি রেহেদুল প্রামানিক (২২) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য