কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক-ওষুধ জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাত ২টার দিকে উপজেলার পাকুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির বিজিবি টহল দল।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই মাদক ও ওষুধের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা। তিনি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর