কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক, দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল।

গাছ লাগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম, যুগ্ম আহ্বায়ক রাজিব কিবরিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজদার হোসেন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম,

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী ও আনন্দ হক। এছাড়াও দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ পরামানিক, যুব নেতা উজ্জল হোসেন, আসাদুল হক, আব্দুল কুদ্দুস, সবুজ হোসেন, তৈমুর লং, রিপন আলী, ইসারত আলী, উপজেলা সমবায় দলের সদস্য সচিব তারা চাঁদ, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মাহাবুল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর