কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বীজ ও সার বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১ হাজার ৪৫০ জন কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসুচীর আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উফশী আউশ ধান ও পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুর এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর