কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগষ্ট) বিকালে আমদহ গ্রামের নজরুল ইসলাম এর ছেলে মোঃ লালু আলীর মেয়ের বিয়ের ফিরিনি অনুষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে লালু আলী বলেন, রবিবার আমার মেয়ের বিয়ের ফিরিনি অনুষ্ঠান চলছিলো।

দাওয়াতি ও বরপক্ষের লোকজনের খাওয়াদাওয়া চলছিলো এমন সময় মোঃ রাশেদ আলী ও নুরুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে আমার মেয়ের বিয়েতে দেওয়া স্বর্ণালংকার ও খরচের জন্য রাখা নগদ নব্বই হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের হামলায় রবিন আলী নামে একজন আহত হয়েছে। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি একজন দিনমজুর ব্যক্তি তাই লুটপাট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবি জানায়।

এদিকে লুটপাটের অভিযোগে অভিযুক্ত রাশেদ আলী সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলে বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী দৌলতপুর থানার উপ পরিদর্শক লিংকন সরকার বলেন, এমন একটি বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত অধীন আছে। প্রকাশ দিবালোকে বিয়ের বাড়িতে হালমা ও লুটপাটের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর