কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সেলিম রেজার বাড়িতে গত ২৮ মার্চ শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় সাইদ (৩৭), নাসির (৩৪), সুজন (২৫)সহ ৫-৬ জনের একটি নেশাগ্রস্ত দল লোহার রড, হাতুড়ি ও রামদা নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির গেট ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে ঘরের দরজা, চেয়ার-টেবিল, পানির মোটর ঘর এবং টিনের চালা কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে।  এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের ভেতরেই অবস্থান করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে সরে পড়ে। ঘটনার পর প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বর্তমানে প্রবাসীর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর