কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তির লুঙ্গির কোচ থেকে ২০০ টি নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয় ।

দৌলতপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দৌলতপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যানপুর মন্ডলপাড়া গ্রামের নিফাজ শেখের ছেলে ফারুক (৫০) এর বাড়িতে হাসান মন্ডল নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ডিবি পুলিশ।

এসময় হাসানের পরিহিত লুঙ্গির ডান পাশের কোচ থেকে ২০ পাতা বা ২০০ টি নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাপেন্টাডল ট্যাবলেট নেশা জাতীয় হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ক্রয়,বিক্রয় ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন ছিলো।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর