খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই অক্টোবর ২০২৩, ৬:৫৮ এএম

কুষ্টিয়ায় শহরের এন এস রোড় সংলগ্ন (একতারা মোড়) এলাকায় এস,এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে তৈরিকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কাস্টমস বিভাগ। পনেরটা বস্তায় তিন লক্ষ শালাকা থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় কুষ্টিয়া শহরের একতারা মোড়ে অবস্থিত এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কুষ্টিয়া জেলা শাখার অফিসের ভিতর থেকে এই মালামাল জব্দ করে কাস্টম বিভাগ। এ সময় নকল সিগারেট হলিডেস, প্যারিস, মুনস্টার নামে ব্যবহৃত এই নকল সিগারেট জব্দ করে আটক করে কাস্টম। কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মাদ্রাসা পাড়া এলাকায় অবস্থিত ভারগোন টোবাক্যো থেকেই সিগারেট সিলেটে পাঠানো হচ্ছে বলে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার জানান।
এস এ পরিবহনের কুষ্টিয়া শাখার ম্যানেজার আশাদুল হক পরশ জানান, আমার এখানে মূসকের চালান জমা দিয়ে সিগারেট বুক দিয়েছে। সিগারেট সিলেটে যাচ্ছিল। হলিডেস, প্যারিস, মুনস্টার নামে সিগারেটের মূসক চালান দিয়ে বুকিং দেয়ার পরও কাস্টমস এসে বলছে এগুলো নকল। আমরা এগুলো নিয়ে যেয়ে আগে যাচাই-বাছাই করব তারপরে এর লিগাল প্রমাণ দিয়ে আপনারা নিয়ে আসবেন। ভারগন ট্যোবাকোর লোক এসে এগুলো বুকিং দিয়ে গিয়েছিল। ম্যানেজার স্বীকার করে বলেন আমি তাদেরকে চিনি। কিন্তু তারা কেন এখন আসছে না এমন প্রশ্ন করলে তিনি কোন সৎউত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কুষ্টিয়া কাষ্টমসের ডেপুটি কমিশনার পারভেজ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এগুলো জব্দ করছি। কর পরিশোধ হয়েছে কিনা এ বিষয়টি আমি এখনো নিশ্চিত না। আমরা একটি ব্যান্ডের মাল পেয়েছি। নিশ্চিত করে কোন কিছু বলা যাবে না। মূশক আইনে এটি একটি অনিয়ম। আমাদেরকে নিশ্চিত হতে হবে ফৌজদারী অপরাধ হয়েছে কিনা। যেহেতু প্রেরক কে পাইনি আপাতত যাদের কাছে এই মালামাল পেয়েছি তারাই এই অনিয়মের আওতায় পড়বে। কত টাকা মূল্যের সিগারেট রয়েছে এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি জানান, আনুমানিক পনেরটা বস্তায় তিন লক্ষ শালাকা থেকে ১৩ লক্ষ ৫০ হাজার কমবেশি টাকা মূল্য হতে পারে।
মন্তব্য