কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান। নিহত রাকিবুজ্জামান রকি শৈলকূপা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে পিকনিকের নৌকাটি তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা লাগে। ওই ঘটনায় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। গতকাল  রোববার সকালে নদীতে রকির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা থেকে ডুবুরি টিম নিয়ে এসে উদ্ধার অভিযান চালাই। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। আজ (গতকাল) সকালে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজন ও সহকর্মীরা জানান, পিকনিকের নৌকায় ওঠার পর রকি একটি ছবি তুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই শেষ ছবিটি এখন ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর