কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দায়িত্ব নিলেন ইবির ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি

ইবি প্রতিনিধি ॥ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম। গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের চতুর্থ তলায় ফিন্যান্স বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত এক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব নেন।

সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, একাউন্টটিং বিভাগের ড. মিজানুর রহমান, ড. আব্দুস সবুর, ম্যানেজমেন্ট বিভাগের ড. আলীনূর রহমান, ড. জাকারিয়া রহমান, ড. সরফরাজ নেওয়াজ, ড. আতিকুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি উম্মে সালমা লুনা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল সহ ফিন্যান্স বিভাগের শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিভাগের সভাপতি হিসেবে নিজেকে কখনো বস মনে করা যাবে না, সবাইকে সাথে নিয়ে ভাই ভাই হিসেবে কাজ করে বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই সহকর্মী, সবাই মিলে কাজ করবেন এটাই প্রত্যাশা। অধ্যাপক ড. এএসএম সরফরাজ নেওয়াজ বলেন, যেসকল কথাবার্তা এসেছে এগুলো এত স্বল্প সময়ে বাস্তবায়ন করা কষ্টসাধ্য। আমাদের সবার শুভকামনা থাকবে আপনাদের জন্য তবে মূল বিষয়টি নির্ভর করবে বিভাগের শিক্ষকদের নিজেদের মধ্যকার সম্পর্কের উপর। আপনারা নিজেদের সম্পর্ক ভালো রাখবেন এবং সেভাবে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা থাকলো।

অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, সদ্য বিদায়ী সভাপতি উন্নয়ন কার্যক্রম যে পর্যন্ত রেখে গেলেন নতুন সভাপতি সেটা আরো এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করি। আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারি সেজন্য আপনারা কাজ করবেন। যেকোন ধরনের সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে আছি। তবে বিভাগের সভাপতিকে সবসময় একটিভ থাকতে হবে, তাহলে বাকিরাও দায়িত্বশীলতার সাথে কাজ করবে।

সদ্য বিদায়ী সভাপতি ড. সঞ্জয় কুমার সরকার বলেন, আমার মেয়াদের ৩ বছর আমি সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই চেষ্টার সাথে আমার বিভাগের সম্মানিত সহকর্মীবৃন্দ আমাকে সহায়তা করেছেন। অনুষদের ডিনবৃন্দ, অন্যান্য স্যাররা আমাকে যথেষ্ট পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এইজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। দায়িত্ব পালনের সময় আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে বা আমার কোন কথায়, আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। নতুন সভাপতির জন্য সবসময় শুভকামনা থাকবে।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের এবং গভীর দায়িত্ববোধের। এর সঙ্গে জড়িত আস্থা, প্রত্যাশা এবং জবাবদিহিতা। আজ এই দায়িত্বকে আমি আমানতের সঙ্গে গ্রহণ করছি। সবার সহযোগিতা ছাড়া একজন ব্যক্তি বা সভাপতির পক্ষে একা বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমার দায়িত্ব শুরুটা প্রতিশ্রুতির মধ্য দিয়ে না, আমি শুধু অঙ্গীকার করতে চাই যে আমি সকল কাজকর্ম সততার সাথে করব; নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্বগুলো পালন করব। বিভাগের শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিব।

বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা এবং আইন তার প্রতি সর্বোচ্চ অবিচল থাকব এবং ডিপার্টমেন্টের সর্বোপরি মর্যাদা এবং একাডেমিক যে উৎকর্ষ আছে, সেটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব। এর আগে, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. সঞ্চয় কুমার সরকার-এর সভাপতির মেয়াদ আগামী ২২ আগস্ট শেষ হবে।

উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হালিম-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২৩/০৮/২০২৬ তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর