বিশেষ প্রতিনিধি ॥ কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই” শীর্ষক উন্নয়ন সংলাপে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি।
এই শীর্ষক উন্নয়ন সংলাপে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দ্বিতীয় পদ্মা সেতু, জিকে প্রজেক্টের আধুনিকায়ন, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আশু সংস্কার এবং কালিগঙ্গা, ডাকুয়া ও মাথাভাঙ্গা নদীর পুনঃখনন এবং চালুর করার মধ্েয দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবহেলিত জনগণের ভাগ্য নিহিত রয়েছে। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষ, সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
বিশেষ করে পাটুরিয়াতে আমরা যদি ব্রিজটা করতে পারি, আমরা যদি আমাদের অত্র এলাকার যে মিউচুয়াল সমস্যা জিকে প্রজেক্টের আধুনিকায়ন করতে পারি, আমাদের কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত যে রাস্তাটা দ্রুত সময়ে সংস্কার করতে পারি, আমাদের সুন্দরবণকে ফ্রেশ ওয়াট করার একমাত্র নদী গড়াই এবং তার শাখা নদীগুলো ডাকুয়া, কালিগঙ্গা ও মাথাভাঙা পুন:খনন করে চালু করতে পারি, কুষ্টিয়া-ঝিনাইদহকে সামনে রেখে অবকাঠামোগুলো উন্নয়ন করতে পারি তাহলে অত্র এলাকার মানুষ এগিয়ে যাওয়া যেমন এদেশের মানুষ কুমিল্লা-নোয়াখালির মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও আশাকরি তাদের সাথে সাথে আমরা এগিয়ে যেয়ে আমাদের এই দেশকে বিশ্বসভায় সম্মানের আসনে পাঠাতে পারবো।









