কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কুষ্টিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি ॥ জনবান্ধব বাজেট (২০২৬-২০২৭) পেশ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জেলা ছাত্রদল, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর