তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলোচনা সভায় বক্তারা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলোচনা সভায় বক্তারা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২৬

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”এ প্রতিপাদ্যে নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল ) সকাল দশটায় জেলা প্রশাসনের ও সমবায় বিভাগ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা মোহাম্মদ তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, লঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল ওয়াদুদ,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) আবু সালেহ মোহাম্মদ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা ও কল্যাণ শাখা)মনিরা আকতার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মন্সিখানা শাখা ও গোপনীয় শাখা) মোহাম্মদ  জাকিউল আলম এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের উচিত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা।ক্রীড়া আমাদের শৃঙ্খলা শেখায়, দলগতভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং পরিশ্রমের মূল্য বুঝতে সাহায্য করে।