কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কুষ্টিয়া পৌর শাখার কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুল আলমকে সভাপতি এবং রাকিব হাসান শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জানা গেছে, জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে এই পৌর কমিটি গঠন করা হয়।

জেলা কমিটির সভাপতি মুক্তার রহমান মালিথা ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান টনা স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে  সাংগঠনিক সম্পাদক হিসেবে আরভির হাসান রুদ্র। কমিটিতে আরও রয়েছেন প্রচার সম্পাদকনাব্বির  আল নাফিজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ হোসেন , দপ্তর সম্পাদক ইমরান আহমেদ নিশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে একাধিক সদস্য।

নব গঠিত কমিটির নেতারা জানান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের প্রধান লক্ষ্য। তারা কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর