কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, অতীতের মত আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে।

জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার : হানিফ

জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার : হানিফ
জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার : হানিফ

হানিফ বলেন, সবার ধারনা ছিলো বিএনপি তার অতিতের ভূল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারে নি এটা প্রমানিত হয়েছে।
গতকালকেও তারা অতীতের মত অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধাগ্রস্থ করে পুলিশের উপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করেছে।

হানিফ বলেন, অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হয়েছিলো, তেমনই আগামীতেও জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার ।

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্যে প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচাার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে তাদের কাছে যে কোন শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।

Glive24.com Logo 252x68 px White জনগনের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করবে সরকার : হানিফ

রবিবার বেলা ১১টায় শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরনকালে হানিফ এসব কথা বলেন।

এসময় ১৮ জন গণমাধ্যম কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিল মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর