কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গ্রাহকদের সাথে মত বিনিময় সভায় ওজোপাডিকোর এমডি; গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই

ওয়েষ্টজোন পাওয়ার ডেভলপমেন্ট কোম্পানীর (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,এইচ,এম মহিউদ্দিন বলেছেন, গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই।

গ্রাহকদের সাথে মত বিনিময় সভায় ওজোপাডিকোর এমডি; গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই

গ্রাহকদের সাথে মত বিনিময় সভায় ওজোপাডিকোর এমডি; গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই
গ্রাহকদের সাথে মত বিনিময় সভায় ওজোপাডিকোর এমডি; গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই

তিনি দুপুরে ওজোপাডিকো কুষ্টিয়ার পরিচালনা ও সংরক্ষণ সার্কেল এর উদ্যোগে আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা’য় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওজোপাডিকো কুষ্টিয়া পওস সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনম এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওজোপাডিকোর প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান, ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী-১ অনুপম চক্রবর্তি, নির্বাহী পরিচালক-২ এস এম ফজলে রাব্বী, দেশ এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, রজব মিঞা, এস,এম আতিকুর রশিদ, বাংলাদেশ অটো হেসকিং চাল মিল মালিক সমিতির কুষ্টিয়ার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, কুষ্টিয়া চেম্বারের পরিচালক আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার নির্বাহী প্রকৌশলী ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহকগন।

Glive24.com Logo 252x68 px White গ্রাহকদের সাথে মত বিনিময় সভায় ওজোপাডিকোর এমডি; গ্রাহক সন্তুুষ্টির মাধ্যমে আমরা দায়িত্ব পালনে তুষ্ট থাকতে চাই

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,এইচ,এম মহিউদ্দিন বলেন, বিদ্যুৎ নিয়ে নানা সমস্যার কথা আপনাদের মুখ থেকে শুনতে আজকের এই আয়োজন। আপনাদের নানা অভিযোগ এবং কথা গুলো থেকেই আমরা নানান সমাধান খুঁজে পেতে পারি। তিনি বলেন, আপনাদের যে কোন সমস্যা সমাধানে ওজোপাডিকোর টপ টু বটম কাজ করে যাচ্ছে। কুষ্টিয়ার খাজানগর চাল মোকামে ২৪ঘন্টা বিদ্যুৎ সেবা প্রদানে জনবল নিয়োগ এবং নিজস্ব অফিসের কাজ অচীরেই শুরু করা হবে। এতে এই এলাকার শিল্প কলকারখানার যে কোন সমস্যা নিরসন দ্রুত সম্ভব হবে। পরে তিনি কবুরহাটে নবনির্মিত সাবষ্টেশনের উদ্বোধন করেন এবং কুষ্টিয়া ক্যাম্পাসে জিআইসি সাবষ্টেশন পরিদর্শন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর