কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আব্দালপুরে ফুটবল টুর্নামেন্ট ৩য় ম্যাচ অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন। প্রথম পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন এক রুদ্ধশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ম্যাচে মুখোমুখি হয় ঝাউদিয়া একাদশ ও শান্তিডাঙ্গা একাদশ।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় শান্তিডাঙ্গা একাদশ। পুরো ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, গতি, কৌশল ও জয়ের প্রত্যয় দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি এবং তাদের প্রাণবন্ত উৎসাহ-উদ্দীপনায় খেলার পরিবেশ ছিল উৎসবমুখর। প্রতিটি আক্রমণ, গোল এবং রক্ষণভাগের দৃঢ়তা দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে।

ম্যাচ শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রেফারি, নিরাপত্তাকর্মী, পৃষ্ঠপোষক, গণমাধ্যমকর্মী এবং উপস্থিত সকল দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের সার্বিক সহযোগিতা ও উৎসাহেই টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে আয়োজকরা জানান। আয়োজক কমিটি আশা প্রকাশ করে, আগামী ম্যাচগুলোও একই রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে এবং ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে টুর্নামেন্টটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর