কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ : ইনু

শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার ৷ নির্বাচন বা গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ এবং রাজাকার, জঙ্গী, জামাত ৷ এরা অতিতেও মঙ্গলজনক ছিলো না, বর্তমান ও ভবিষ্যতেও তারা গণতন্ত্র অর্থনীতি দেশের জন্য মঙ্গলজনক নয় ৷ তারা কেউই ফেরেস্তা বা ধোঁয়া তুলশি পাতা নয়, তাই শেখ হাসিনাকে সরিয়ে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশ কি দুধের সাগর হয়ে যাবে?

গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ : ইনু

গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ : ইনু
গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ : ইনু

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদের গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবণের উদ্বোধন শেষে মালিহাদ ইউনিয়ন জাসদের উদ্যোগে গোপিনাথপুর বাজার মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুষ্টিয়া (মিরপুর-ভেড়ামারা-২) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু উপরোক্ত কথা বলেন ৷

e7a6e245 09c0 4b44 8b30 26d20c2ab872 গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার তাদের হাতে রক্তের দাগ, পিঠেও দূর্ণীতির ছাপ : ইনু

কুষ্টিয়া জেলা জাসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি’র সভাপতিত্বে ও মিরপুর উপজেলা জাসদের সদস্য আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম টগর, উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শিলু, মালিহাদ ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল মান্নান, জাতীয় যুবজোট জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, জাতীয় যুবজোটের সভাপতি নাজমুল ইসলাম প্রমূখ৷

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর