কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের পাশে জানিপুর বাজারের ব্যবসায়ী বিশু পালের বাড়িতে রবিবার ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে থোকসা থানার ১২০০ মিটারের মধ্যে।

খোকসায় ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

খোকসায় ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
খোকসায় ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিযু পাল জানান, রাত আড়াই টার দিকে দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে সাত ভরি সোনা, নগদ আড়াই লক্ষ টাকা, মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।

Glive24.com Logo 252x68 px White খোকসায় ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

বিশুপাল জানান তিনি রাতেই খোকসা থানা পুলিশকে অবহিত করেন। ভোররাতে পুলিশের একটি টহল দল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

ওসি জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর