সবুজ আলী, খোকসা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টায় আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা ঈদগাহ ময়দান থেকে আমবাড়িয়া নতুন বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ছোট্ট শিশু রোহান পঞ্চম স্থান অর্জন করায় তাকেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন হোসেন।
আমবাড়িয়া ব্লাড ডোনার্স সোসাইটির আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, জাহিদ বিশ্বাস, সেলিম হোসেন, মাহাবুব হোসেন ও নজরুল মাস্টারসহ অনেকে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রোহান মন্ডল এবং দ্বিতীয় স্থান অর্জন করেন তরিকুল ইসলাম।
বিজয়ী প্রতিযোগীরা বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি এ ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আরও বেশি আয়োজন করা হলে তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে। পাশাপাশি এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলেট তৈরি হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।









