কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মশালা

খোকসা প্রতিনিধি ॥ শিক্ষিত ও কর্মক্ষম তরুণদের চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সম্ভাবনাময় নতুন ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন নিশ্চিত করতে কুষ্টিয়ার খোকসায় প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত ‘উদ্যোগ (টউণঙএ)’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় খোকসা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় বক্তারা ‘উদ্যোগ’ কর্মসূচির মূল উদ্দেশ্য, স্থানীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা এবং উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনাকে কীভাবে সহজ শর্তে ব্যাংক ঋণের আওতায় আনা যায়—তা বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি দিকনির্দেশনা দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন গ্রহণ চলবে। নির্ধারিত সময়ের মধ্যে খোকসা উপজেলার যোগ্য ও আগ্রহী তরুণদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট মহলের মতে, তৃণমূল পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের এমন সময়োপযোগী পদক্ষেপ বেকারত্ব দূরীকরণে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মাইলফলক হিসেবে কাজ করবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর