কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খোকসার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান  এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মো. সায়েদুর রহমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চার মাধ্যমে যুক্তিবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের বিকাশ ঘটে, যা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর