কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সিটি কলেজে দুজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী  ও সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোঃ ওবাইদুর রহমানের অবসরজনিত বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার (২২ জুন) শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (গণিত) মোঃ রহিদুল ইসলাম। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচছা জানান কুষ্টিয়া সিটি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার-উজ-জামান ও প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ হাসাবুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক (বাংলা) মোসাঃ নার্গিস পারভীন। দোয়া করেন সহকারী অধ্যাপক মোঃ আশাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস। শিক্ষকদের পক্ষ থেকে উপহার দেন সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ আরা, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোহাঃ রুহুল আমীন, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান সিরাজ, সহকারী অধ্যাপক কোহিনুর আক্তার, প্রভাষক আব্দুল গনি, প্রভাষক মোছাঃ রুবাইয়া খাতুন, প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ বাইজিদ হোসেন ও মোঃ ওহিদুল ইসলাম।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর