সবুজ আলী, খোকসা ॥ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে বিজ্ঞপ্তি নং-০২/২০২৫-২৬ অনুযায়ী এলটিএম টেন্ডারের ই-জিপি লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় খোকসা পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স বাবু ট্রেডার্স (আইডি: ১২৯৭৬৪৮), মেসার্স ফরিদ ট্রেডার্স (আইডি: ১২৯৭৬৪৯), মেসার্স সৈয়ব স্ট্যাটাস (আইডি: ১২৯৭৬৪৫), বাঁধন এন্টারপ্রাইজ (আইডি: ১২৯৭৬৪৭)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান।
সভাপতিত্ব করেন খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ। এ সময় পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং অংশগ্রহণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন। লটারির কার্যক্রম অংশগ্রহণকারী ঠিকাদারদের প্রতিনিধিদের মাধ্যমেই সম্পন্ন করা হয়। এডিপির আওতায় মোট চারটি প্যাকেজের জন্য লটারি অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩ জন ঠিকাদার অংশগ্রহণ করেন। প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে খোকসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।









