কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করেছে বলে পুলিশ জানায়।

 

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম অনলাইন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 

আটক মো. মিন্টু (৪৫) মালিগ্রাম দক্ষিণপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে এবং মো. জসিম (৩২) বিলজানি পাইকপাড়া গ্রামের মৃত আবু তালেব সর্দ্দারের ছেলে। 

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রবিবার (৪ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর