কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঈমান আলী শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজ বসতবাড়ির উঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ঈমান আলী শেখ ওই গ্রামের মো. আব্দুল শেখের ছেলে।

 

পুলিশ জানায়, খোকসা থানার অফিসার ইনচার্জ মু. জাহেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

খোকসা থানা পুলিশ জানায়, এলাকাকে মাদকমুক্ত রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর