কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ইয়াবাসহ গ্রেপ্তার তিন

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া ও গোপগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন এর নেতৃত্বে শিমুলিয়া ইউনিয়নের কালীবাড়ি-সংলগ্ন ইটের সড়কে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ আসাদুল ইসলাম কালু (৩৪)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার গাড়াল গ্রামের বিল্লাল প্রামাণিকের ছেলে। সোহাগ প্রামাণিক (৩১), তিনি খোকসা উপজেলার ধুশুন্ড গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের ছেলে। উক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে ১৫পিচ ইয়াবা পেয়েছে পুলিশ। 

 

তথ্য সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সোহাগ প্রামাণিক উপজেলার শোমসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। তবে সোহাগের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর আগে র‌্যাবের একটি অভিযানেও তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়েছিলেন বলে স্থানীয়রা জানান। 

 

অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপগ্রাম পূর্বপাড়া এলাকায় আড়ুয়াপাড়া থেকে আমলাবাড়ী বাজারগামী সড়কে জিহাদ হোসেনের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবাসহ ছালাম প্রামাণিক (৪৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আমলাবাড়ী মাঠপাড়া গ্রামের হামিদ প্রামাণিক ওরফে গোকুল প্রামাণিকের ছেলে। তার কাছে ১০পিচ ইয়াবা পাওয়া যায়। 

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আসাদুল ইসলাম কালু ও সোহাগ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক দুই অভিযানে গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 

 

ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, দুই দিনের পৃথক অভিযানে প্রথম দিনে দুজনের কাছে ১৫ পিচ ও পরদিনের অভিযানে একজনের কাছে ১০পিচ ইয়াবা পাওয়া যায়। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকদ্রব্যের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর