মিরপুর প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান।
মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী এবং মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ বিশ্বাস।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি সফলভাবে পালনে উপজেলা ও পৌর বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ১৩টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।









