কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা।

 

গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ থেকে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য অন্তত ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা ভুলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া রোববার ভোর রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকা থেকে আরেক অভিযানে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার বিশ্বাস পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

অন্যদিকে একই উপজেলার প্রাগপুর ফুটবল মাঠের ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর