দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৩৭,২১,২০০ (সাঁইত্রিশ লক্ষ একুশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৪ টায় চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২,৪৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২,৫৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ১৫,২৭,৫০০ টাকা। একইদিন আনুমানিক ২ টার সময় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,০০০ টাকা।
গত ১৫ এপ্রিল আনুমানিক সাড়ে ১১ টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা, ০৮ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৪,৫৬,৭০০ টাকা। একইদিন ও সময়ে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১,০৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৭০ পিস ইয়াবা এবং ১০ বোতল মদ উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৩,৪৮,০০০ টাকা।
এছাড়া, ১৫ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১,৫৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১,৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৯,০০,০০০ টাকা। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
