কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামের ওই ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধীনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইন করে।

বিষয়টি টের পেয়ে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন। তিনি ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে দাবি করেছেন। এ ব্যাপারে কুষ্টিয়া বিজিবির কোন কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর