কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ॥ মানব চিন্তা, সমাজসেবা, আইনপেশা এবং জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়া জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করেছে কুষ্টিয়া জেলা জাসাস। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) স্থানীয় কার্যালয়ে (জেলখানা মোড়স্থ, হাউজিং) আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। কুষ্টিয়া জেলা জাসাস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সম্মাননাপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।

সমাজসেবা, মানব চিন্তা ও আইন পেশায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোঃ আজমল হক, কুষ্টিয়া জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাসাসের সহ-সভাপতি মোঃ সামসুল আলম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক শাহনেওয়াজ সুমন, কুষ্টিয়া শহর যুবদলের সদস্য বিপ্লব আলম শান্ত, বাংলাদেশ কর্মজীবী দল কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, এছাড়াও পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লুকমান শেখ,

সদস্য রফিকুর ইসলাম, নকিবুল হক তোতা, আমানুল্লা নাল্টু এবং রাকিবুল হাসান সম্রাটসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।” আইনপেশার পাশাপাশি আগামী দিনেও মানবকল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ নির্মাণে বদ্ধপরিকর বলে ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর