কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুর থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ রুবেল হোসেন (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শনিবার (২০ জানুয়ারি) র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল দৌলতপুর থানাধীন বাগুয়ান কান্দিরপাড়া গ্রামে একটি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত রুবেল হোসেন দৌলতপুর উপজেলার বাগুয়ান এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর