কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়া। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২০ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা জামে মসজিদের উত্তর পাশে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১শ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মো. শিশির আলী (২০), পিতা- মো. রহিদুল ইসলাম, মাতা- মোছা. শিখা খাতুন এবং একই এলাকার মো. রোহান উদ্দিন (১৯), পিতা- মো. আনিস মন্ডল, মাতা- মোছা. রেহানা খাতুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়ার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ফেয়ারডিল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া জেলায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর