কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ যাত্রীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আল-আরব ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ ও রাওদ্বাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল-আরব ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং জান্নাত ট্যুরস্ এন্ড ট্রাভেলস কনসালটেশনের সহ-ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ কাউসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাত ট্যুরস্ এন্ড ট্রাভেলস কনসালটেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা সোলাইমান কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসফরাস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মেহেদী হাসান মাসুদ, রাওদ্বাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আরিফুজ্জামান, ভেড়ামারা উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ খাদিমুল ইসলাম এবং মুহাদ্দিস জামিআ আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসার আলহাজ্ব হাফেজ মাওলানা শিহাব উদ্দিন।

তবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজীবৃন্দ, আলেম-ওলামা, হজ ও ওমরাহ যাত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, হজ্বও ওমরাহ পালনকারীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সৌদি আরব গমন, ভিসা প্রক্রিয়া, প্রশিক্ষণ, আবাসন, পরিবহন ও সার্বিক ব্যবস্থাপনায় সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী হাজীদের বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বসহকারে শোনা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে হজ্বও ওমরাহ যাত্রীদের আরও উন্নত ও যুগোপযোগী সেবা প্রদান এবং পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর