খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই আগস্ট ২০২৬, ৩:১৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন অতিথিরা। কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফুহাদ রেজা ফাহিমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা। এতে বিভিন্ন শিক্ষার্থী, প্রতিবন্ধী ভুক্তভোগীরা চেক গ্রহণ করেন। জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ২২ জন কে মোট ২ লক্ষ তিন হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে চেক পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ।
এছাড়া একই সময়ে বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থ হতে বিভিন্ন উন্নয়ন ১২টি প্রকল্পের ৮ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপস্থিতিতে গৃহীত প্রকল্পের চেক প্রদান করেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, কুষ্টিয়া জেলার উন্নয়নে জেলা পরিষদের অর্থায়নে গোরস্থান,ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের প্রথম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক প্রদান করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য